এই মেঘলা বেলা তোমায় বড় মনে পড়ায়,
বৃষ্টিঝরা দূপূরবেলা এখনও যে ডাকে আমায়,
মনে হয় তুমি এই যে এলে
দ্বারের কাছে টোকা দিলে,
দরজা খুলে তাকিয়ে দেখি
সবই কেবল ফাঁকি একি?
রান্নাঘরে চায়ের গন্ধ,
খিচুড়ি আর ইলিশ ভাজা
লাগেনাতো মন্দ,
কিন্তু দেখো বৃষ্টি ঝরা
দিনটা যা আজ বড়ই ফাঁকা।
ভালোবাসা ভিজে গেছে,
তারই ছায়া ভাসছে মেঘে,
জীবনটা যে এগিয়ে গেছে
দিন বদলের পালায়,
তবু ভেজা দিন আজো খুঁজে বেড়ায়
অনেক দিনের মেঘের অড়ে
ভেজা ভেজা ভালোবাসার
পুরানো সেই গন্ধ।