বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোমস্তাপুরে আম শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২৬ ২৩:১২:০৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে মো. আলাউদ্দিন (৪৪) নামে একজন  আমবাগান শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের মৃত মহসিন আলম ওরফে টি আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে ও পুলিশ জানায়, বুধবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে  চৌডালা ইউনিয়নের বসনিটোলা নন্দলালপুর গ্রামের ভাদাইমারি সেতু এলাকার একটি আমবাগানের আমগাছের সাথে গলায়  নাইলনের রশির ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় আলাউদ্দিনের মরদেহ দেখতে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূওে আলম বলেন,  বুধবার সকালে বাড়ি থেকে বের হবার পর আল্উাদ্দিনকে বাড়ির লোকজন খোঁজ করেও পান নি। পরে তাঁর মরদেহ পাওয়া যায়। তিনি মানসিক সমস্যা ও হতাশায় ভূগছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর