চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগহঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু-১) টোলাপ্লাজা এলাকার সড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে ১,১২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ পাচারের সময় মো. সামি(২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সামি নারায়নগঞ্জের সোনারগাঁও থানার সোনাপুর এলাকার মৃত বদুর ছেলে। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার(২৬ আগষ্ট) বুধবার ভোর পৌনে ৪টার দিকে অভিযান চালানো হয়। তবে অভিযানকালে প্রাইভেট কারে থাকা এক ব্যাক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দ সিরাপগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে গ্রেপ্তারকে জিজ্ঞাসাবাদে জানা গেছে বলেও জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গোপন খবরের ভিত্তিতে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কে চেকেপোষ্ট বসিয়ে প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করে গাড়ীর বনেটে এক হাজার একশত পঁচিশ বোতল সিরাপ পাওয়া যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে বিকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।