শনিবার, অক্টোবর ৩, ২০২৬

সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান, আজ গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৮-১০ ২০:০১:৪৮
ছবি: সংগৃহীত।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শক্ত লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে ২৮১ রানের লক্ষ্য তাড়া করে ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে নামছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল। ম্যাচটি ত্রিনিদাদের টোবাগোতে ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
আজকের এই ম্যাচ পাকিস্তানের জন্য সিরিজ নির্ধারণী হতে পারে। জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সফরকারীরা ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে। এর আগে বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও, ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ ২-১ জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে দলটি।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে মঙ্গলবার, একই ভেন্যুতে।

কীওয়ার্ডস: পাকিস্তান, ওয়ানডে, ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেট, সিরিজ


এ জাতীয় আরো খবর