রাজধানীর গুলশানে সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা সহ পাঁচজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদ। কয়েক দিন আগে তারা সমন্বয়কের পরিচয়ে শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
“প্রথম দফায় তারা ১০ লাখ টাকা নিয়েছিল। আজ দ্বিতীয় কিস্তি নিতে গেলে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।” -বলেন ওসি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেটওয়ার্ক উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
কীওয়ার্ডসঃ গুলশানচাঁদাবাজি ShammiAhmed ঢাকাপুলিশ বৈষম্যবিরোধীছাত্রআন্দোলন CrimeNewsBangladesh