মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

চৌগাছায় দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

  • চৌগাছা (যশোর) প্রধিনিধি
  • ২০২৫-০৭-২১ ২১:০২:০৪

যশোরের চৌগাছা শহরের দুই ব্যবসায়ীকে পলিথিন পেপার বিক্রয়ের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় দোকানের পলিথিন পেপার বিক্রয়ের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৫৫ এর -১৫/১৩র ৪ (ঘ) ধারা শাস্তির বিধান অপরাধে এ জরিমানা করা হয়। উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান এ জরিমানা করেন।
জানা যায়, দোকানের পলিথির পেপার সরকার ঘোষিত নিষিদ্ধ অনুযায়ী মালামাল বিক্রয়ের জন্য বা অপরাধে চৌগাছা শহরের চুড়িপট্রি মার্কেটের দিচার ষ্টোরের মালিক জাহাঙ্গীর আলমকে ২০.০০০ (বিশ হাজার) টাকা ও ২৫০ কেজি পলিথিন উদ্ধার, পাশের দোকানদার নয়ন ষ্টোর এর নিকট থেকে ২৬ কেজি পলিথিন উদ্ধার ও পলিথিন বিক্রয়ের জন্য একই অপরাধে ১০.০০০ (দশ হাজার) টাকা জরিমানা করেন। সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ সংরক্ষণ আইনের ধারায় শাস্তির বিধান অপরাধে এ জরিমানা করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর