ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় সম্ভবনাময় পাইলট ও কোমলমতি শিক্ষার্থীসহ উনিশজননের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই মৃত্যুর ঘটনায় জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। মর্মান্তিক এই ঘটনায় পুরো জাতি শোকে মুহ্যমান। বাকবিশিস নেতৃবৃন্দ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে নেতৃবৃন্দ কোন মহলের অবহেলার কারণে একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মতো জনবহুল স্থানে এসেছে কি না তাও সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।