বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নি লু ফা র জে স মী ন রু মা

  • অসম্ভাব্য নয় কিছুই
  • ২০২৩-০৮-১৯ ০৯:২৮:৫৭

মাঝেমধ্যে খুব লিখতে ইচ্ছে করে
কিন্তু লিখতে গেলে অক্ষরগুলো নিঃশব্দে জট 
পাকিয়ে যায় অন্ধকার রাতের দীর্ঘশ্বাসে।

প্যারিস হিল্টনের বিচ্ছেদি সুখ,বিপ্লবী জার নিকোলাসের
নৃশংস অকাল মৃত্যু,শত সহস্র বছর আগে ট্রয় নগরীতে 
হেলেনের আবির্ভাব ও ধবংস, কোনো কিছুই অসম্ভাব্য 
ছিলো না পৃথিবীতে। 

বইয়ের পাতার মতো ব্যক্তি জীবনের পাতা উল্টেপাল্টে 
না দেখলে বোঝা যাবে না, কী লেখা আছে? 

এই ঘুমন্ত শহরে যদি অনুভুতির বন্ধ কপাটগুলো খুলে আবার কোনোদিন ফিরে আসে 
উপেক্ষিত নক্ষত্র রাত!
সব ক্লান্তি মুছে হয়তো সেদিন আজকের জমাট বাঁধা 
শব্দগুলো সাজিয়ে অনেক কথাই লেখা হবে,
কারো না কারো জন্যে।
 


এ জাতীয় আরো খবর