ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ গোলাম কিবরিয়া মিন্টুর ভাই এবং শিরোমনি বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী ও সমাজসেবক এস এম সাইফুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রæত সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে তিনি হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়। শারীরিক অবস্থার বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
এদিকে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন ভাইকে দেখতে যান জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ গোলাম কিবরিয়া মিন্টু। তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ভাইয়ের দ্রæত সুস্থতা কামনায় আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষীসহ সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।