শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

জা হা ঙ্গী র বা বু

  • শিক্ষিত মানেই মানুষ নয়,শিক্ষিত মানেই সন্তান নয়।
  • ২০২৩-০৮-১৮ ১৯:৩৭:৩৭

সন্তানকে বন্ধু নয়,মা- বাবা হয়েই শাসন,
অনুশাসন, আদরে,দায়িত্ব কর্তব্যে মানুষ করতে হয়।
নইলে, সন্তান বন্ধু ভেবেই অন্যায় শিখেই, বেয়াদব হয়েই বড় হয়।

মুখে মুখে উত্তর করা সন্তান,নিজের ইচ্ছামতো খাওয়া,
ঘুম চলাফেরা পড়ালেখা করে,হয়তো শিক্ষিত হয়,
মানুষ হয় না,সন্তান হয় না।

মায়ের হাত ধরে, বাবার সাথে পরীক্ষার হলে যাওয়া 
মোটা ফ্রেমের চশমার ছেলে মেয়েরা,আমার দেখা বিনয়ী,এবং সফল।
এই সব সন্তানদের ক'জন 
বৃদ্ধ বয়সের পিতা মাতাকে কাছে রাখতে পারেন,
আল্লাহ ভালো জানেন। 

অনেক ছেলে মেয়ে বাবা মায়ের সামনে
অতি ভদ্র, আড়ালে দুষ্ট আর নষ্টের সর্দার!
অধিকতর ছেলে মেয়ে যারা এক্কান্নবর্তী
কিংবা নিজে খেটে বাবা মায়ের সাথে 
জীবন যুদ্ধে সংগ্রামের মধ্যে বেড়ে উঠে
তারাও দেশ,পরিবারের কল্যানে কাজে আসে।
ব্যাতিক্রম খুব কম।

আমদের প্রজন্মের পর আমাদের সন্তানদের, 
 আমরা যা পাইনি তা দিতে গিয়ে
মনে হচ্ছে একটা বেয়াদব প্রজন্মের শুরু করে যাচ্ছি।
না ও হতে পারে।
দু এক জন ঈশ্বর প্রদত্ত ফেরেশতা পয়দা হতে পারে।

আমরা ছোট থাকতে,  এক টাকা দু টাকা চাইতে 
কত বার ভাবতাম চাইবো কি চাইবো না
আব্বার কাছে আছেতো,  অনেক সময় 
ইতস্তত বোধ, মাথা চুলকানো, পায়ের নখ দিয়ে
মাটি খোড়া, ইয়ে ইয়ে ইয়ে মানে শুনে বাবা বলতেন
কি রে কিছু বলবি,কি রে কিছু লাগবে।

এখন, অনলাইনে অর্ডার করে বলবে
অত লাগবে।
অন্যের বাবা দেয় তুমি কেন নয়,
অন্যের গাড়ি,বাড়ি সব আছে তোমার কেন নেই? 
এখন, পড়াশোনায় বাবা মা কিচ্ছু বুঝেনা
বুঝে ভালো স্টুডেন্ট বন্ধু,সিনিয়র ভাই
কোচিং এর ভাইয়া,স্যার,মেন্টর... বেস্ট ফ্রেন্ড
বাবা - মা শিক্ষিত কিন্তু ওদের কাছে  অশিক্ষিত!
শুধু অর্থ যোগানের মেশিন। 
ওরাই সব বুঝে।
বাবা মাকে বলেই দেয়,
তোমরা কি আমার থেকে বেশি বুঝ! 
অমুক ভাইয়া থেকে বেশি জানো।
বাবা, মা সন্তানের ভবিষ্যৎ ভেবে বলে,
 দেখ,যা ভালো হয় কর।
বাবা,মা সন্তানের ভালোবাসা আর 
তাদের ভবিষ্যতের কাছে জিম্মি!

এখনকার বাচ্চার ঘুমের কোন টাইম নেই!
সারা রাত পড়ে ( তথাকথিত অনলাইন লেকচার শোনে নয়তো লাইভ ক্লাস) 
ফজরের সময় ঘুম, আছরে ঘুম, মাগরিবের সময় ঘুম।
সন্তানের ঘুমের সময় বাবা - মা ইশারায় কথা বলবে!
আহ ঘুম।
আমাদের সময়,মা,বলতেন,চুপ,তোর বাবা পরিশ্রম করে এসেছে। আমরা ভয়ে তটস্ত থাকতাম
বা বাবার যেন ঘুমের ব্যাঘাত না ঘটে তার চেষ্টা করতাম।
এখনকার বাচ্চাদের খাওয়ার কোন ফিক্সড টাইম নেই!

সন্তান ভালো রেজাল্ট করলে কোন কথা নেই!
হয়তো, এই সন্তান পৃথিবীর সেরা সন্তান।
নয়তো, এই সন্তানকে, কারণ কিচ্ছু বলা যাবে না
লাইভে সুসাইড করতে পারে!

কারন, ছোট বেলা থেকে এরা অতি আদরে
অতি স্বাধীনতায় ভিন্ন মানসিকতায় বড় হয়
এর জন্য প্রথম দায়ী মা।
মা তার সন্তান মানুষ করতে বড় করতে 
প্রথমে তার শ্বশুড় শাশুড়ীর সাথে বেয়াদবি দিয়ে শুরু করে।
দাদা,দাদীর কাছে প্রমান করে 
সি ইজ দা বেষ্ট মাদার
তারা তাদের ছেলেকে মানুষ করতে পারে নাই
এই বাচ্ছাদের বুড়া বুড়ির কাছে রেখে ভবিষ্যৎ নষ্ট করছে
যে সময়টা মুরুব্বিদের দিচ্ছে এটা সন্তানদের দিচ্ছে
তাই এদের খাওয়া,শিক্ষা কিছুই হচ্ছেনা।
অভিশাপের শুরু এখান থেকে
নষ্ট প্রজন্মের শুরু এখান থেকে।
সন্তানদের বুঝাতে সক্ষম হয় বা পরস্থিতির কারনে
 এরা পারিবারিক ক্রাইমের শিকার হয়।
এরা কোন আত্মীয় স্বজন সহ্য করতে পারে না।
মোবাইল, কম্পিউটার কেন্দ্রিক একটা বিষন্ন সামাজিক বলয়ে বড় হতে থাকে।
পিতা মাতা অন্যান্য আত্মীয়দের অন্যায়,অবিচার,দ্বন্ধ,সংঘাত এদের পাষাণ, মায়াহীন করে তোলে।
কেউ আদর করে কাছে ডাকলেও এদের মনে হয়,সবি অভিনয়।
আমি,আমরা মারা যাবার পরের প্রজন্ম 
বা এর পরের দু চার প্রজন্মের পর একটা রবোটিক 
মান,সন্মান,মায়াহীন প্রজন্ম, 
একটা মানুষ রুপী প্রানী জগত বংশ বিস্তার করবে 
প্রজন্ম থেকে প্রজন্ম।
বই, কাগজে,মিডিয়ায় দেখতে হবে পারিবারিক 
সুখের ইতিহাস।

সন্তানকে বন্ধু নয়,মা- বাবা হয়েই শাসন,
অনুশাসন, আদরে,দায়িত্ব কর্তব্যে মানুষ করতে হয়।
নইলে, সন্তান বন্ধু ভেবেই অন্যায় শিখেই, 
বেয়াদব হয়েই বড় হয়।
শিক্ষিত মানেই মানুষ নয়,শিক্ষিত মানেই সন্তান নয়।
আধুনিক শিক্ষা পদ্ধতির আড়লে হারিয়ে যাচ্ছে প্রকৃতির শিক্ষা। যা ভয়াবহ।

করছিনা,বলছিনা শুধু নীরবে ফেলছি চোখের জল।
নিজেরা নষ্ট করে,
আত্মতুষ্টিতে লিখছি নষ্ট অপ্রাসঙ্গিক গালগল্প বুলি।


এ জাতীয় আরো খবর