সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১৩ ২১:৪৩:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক(৮০) ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন)। রবিবার(১৩ জুলাই) সকাল ৭টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,৩ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকাল ৩টায় গ্রামের একটি আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর  গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।  
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস্আই) ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 


এ জাতীয় আরো খবর