বাংলাদেশ গণমুক্তি পার্টি পুনর্গঠন করা হয়েছে
- মো: মোস্তাফিজুর রহমান
-
২০২৫-০৬-২১ ১৫:২৮:২৬
- Print
বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্যে-র যৌথ স্বাক্ষরে ১৮ জুন এক বিবৃতিতে পার্টির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হলো। গত ১৬ জুন ২০২৫ সোমবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কার্যবিবরণী সভায় বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)-র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম এ আলীম সরকারকে সভাপতি এবং সদস্য সচিব লেখক অমূল্য কুমার বৈদ্যকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক মো: আশরাফুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক গবেষক প্রভাষক বিজন হালদার জয়, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, অর্থ সম্পাদক মো: আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আহসানুল হক নোমান, সমাজকল্যাণ সম্পাদক ডা. এম. এম ইকতিয়ার উদ্দীন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো: শাহিদুল ইসলাম, সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো: আব্দুল আলিম, যুব বিষয়ক সম্পাদক মো: ইয়াসিন আলী খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. স্মিতা বৈদ্য, প্রচার সম্পাদক অধ্যাপক মহসিন আলমগীর, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো: মোস্তাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা ফারজানা আক্তার, সম্মানিত সদস্য আবুল বাশার খান, মো: রাজিউর রহমান জিহাদ, মোহাম্মদ মাহমুদুল হাসান, মো: রাকিবুল ইসলাম, শিবলী সাদিক নোমান, মনজের আলী খান, মো: মাহবুর আলম, এ মতিন চৌধুরী, মো: আব্দুস সাত্তার, মো: সোহাগ ভূঁইয়া, ইকবাল হোসেন সরকার, নাজমা আক্তার রীনা, মো: রুহুল আমীন, বিপ্লব বড়ুয়া, পারভীন আক্তার।