বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে রাষ্ট্রের দায়িত্ব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে কল্যাণময় রাষ্ট্র গ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৬-১৯ ১৯:০২:১৪

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ   বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন‘‘ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হলে রাষ্ট্রের দায়িত্ব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে কল্যাণময় রাষ্ট্র গঠন করা আর এজন্য দরকার সৎ ও দক্ষ যোগ্য নেতৃত্বের। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন নেতৃত্ব উপহার দিতে দেশ ও জাতির কল্যাণে বাংলার জমিনে এ কাজ করে আসছে।
তিনি বলেন এদেশে ইসলামী রাষ্ট্র কায়েমে জন্য জামায়াত শিবিরের নেতা-কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। গত ১৬ বছর আমাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে দিন অতিক্রম করে আসতে হয়েছে। জুলাই আগস্ট এর ২৪ এর বিপ্লবের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে, এই সুযোগটি  আমাদের কাজে লাগানোর মুক্ষম সময় এখন। তিনি আরো বলেন, আমরা ফ্যাসিস্ট দেখেছি, স্বৈরাচার দেখেছি, অন্যদেরকেও দেখেছি সবাইকে দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর এজন্য ভোট নামক জিহাদে বিজয় হওয়ার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোট একটি পবিত্র আমানত এই আমানত ইসলামের পক্ষের ব্যক্তিদের অর্পণ করে সকলকে ইসলামী রাষ্ট্র কায়েমে এগিয়ে আসতে হবে।’’
তিনি ১৯ জুন বৃহস্পতিবার সকালে ৬নং যোগিপোল ইউনিয়নের ১,২ও ৩নং ওয়ার্ড(তেলিগাতী অঞ্চল) জামায়াতে ইসলামীর ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর আমির মু. মুশাররফ আনসারী ও যোগীপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইসমাইল হোসেন পারভেজ।
যোগিপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবিরের সভাপতিত্বে এবং যোগিপোল ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের(তেলিগাতী অঞ্চল) জামায়াতে ইসলামীর আমির মোল্ল্যা নূরে আলম ও মোঃ আলাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন যোগিপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা ইদ্রিস আলী, সেক্রেটারী ও বরইতলা ঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম আজাদ, সরদার বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুল হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইদ্রিস আলী। অনুষ্ঠানে যোগিপোল ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, তেলিগাতী অঞ্চল জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শুভাকাংখিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর