রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী ও অভিষেক

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৬-০৮ ১৩:২৫:৫৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও কার্যকরী পরিষদের অভিষেক-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টার সময় আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় হল রুমে আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমান,মাষ্টার সালাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী ও কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির,সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল হাকিম বিএসসি, আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাফর উল্যাহ,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল, আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এস আই নুরুল হক,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন আরিফ,সহ-সভাপতি আবদুল জলিল।উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ আবদুল হালিম।


এ জাতীয় আরো খবর