বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৪ ২১:০৫:২৯

সোমবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ৪৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৪৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক ৯১৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৫৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ৭৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১০৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৬৬১ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জনের জনের মৃত্যু হয়েছে। মৃত ১১ জন ঢাকা সিটিতে এবং সাত জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩১৮ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৯৮ জন মারা যান।


এ জাতীয় আরো খবর