তাইতো তুমি আমার শ্বাসেই জুড়ে থাকো সারাক্ষন
স্পর্শের শিহরণে তোমার উপস্থিতি টের পাই
অনাস্বাদিত সুগন্ধি বাতাসে
আমার সারা শরীর জুড়ে গোলাপ বাগান
ম ম করে তোমার সুবাসে
আমি আল্হাদিত হই
তোমার ঘ্রানের উৎসবে।
ভালোবাসার ঘ্রান তো সিন্তেটিক নয়
মৃগ নাভি আতর
হন্যে হয়ে খুঁজে বেড়াই তারে
সে ঘ্রানের উত্তাপ, আপন শরীরেই বিরাজমান
বুঝতেই পারিনা
এক সময় টের পাই তুমি জড়িয়ে আছো
আমার অন্তরে বাহিরের গভীর গহন সুঘন্ধি ঘনিষ্ঠতায়।