সোমবার (১৪ই আগস্ট) রাজধানী ঢাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।রাত ৮টা ৪৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী, এর কম্পন বাংলাদেশ, মিয়ানমার, ভারত ও ভূটানে এর কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।