কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
- মনোজ কুমার মজুমদার
-
২০২৩-০৮-১৪ ১৫:৫৭:০১
- Print
১৪ আগস্ট, ২০২৩ঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভিসি মহোদয়ের বাস ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উওোলন করা হবে। সকাল ০৮.৪৫টায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে অডিটরিয়ামে “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা” শীর্ষক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৯.১৫টায় কালো ব্যাচ ধারণ ও ক্যাম্পাসস্থ ‘বঙ্গবন্ধু চত্ত¡র’-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। অডিটরিয়ামে সকাল ১০টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ১০:১০ টায় প্রামান্যচিত্র প্রদর্শনী ও সাড়ে ১০টায় আলোচনা সভা এবং বাদ আসর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।