সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ইতালির লামপেদোসা দ্বীপের কাছে নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৯ ০৭:১৭:২৬
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে জানা গেছে ইতালির লামপেদোসা দ্বীপের কাছে নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া নৌকা থেকে বেঁচে ফিরে আসা চার ব্যক্তি স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে এই তথ্য। তারা বলেছে যে, তাদের নৌকা গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে ছেড়েছিল, কিন্তু যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে গেছে। নৌকায় শিশুসহ মোট ৪৫ জন যাত্রী ছিল। একটি কার্গো জাহাজ তাদের চারজনকে উদ্ধার করলেও বাকিরা বেঁচে ফিরতে পারেনি। নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারনি উদ্ধারকারীরা। এ ঘটনায় তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপে অবৈধ প্রবেশে এই পথটি গুরুত্বপূর্ণ হয়েছে উঠেছে অভিবাসনপ্রত্যাশীদের কাছে। গত কয়েকদিনে লামপেদোসা থেকে ২ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে ইতালীয় কর্তৃপক্ষ। এ বছর উত্তর আফ্রিকা থেকে অবৈধ উপায়ে সাগর পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ১ হাজার ৮০০ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরো খবর