বুধবার, আগস্ট ১৯, ২০২৬

রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৮

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৮ ০০:৪০:০২

রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরে ৮ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩১ জন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর কিলিমেনকো এ তথ্য নিশ্চিত করেছেন জানিয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরা।  
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। 
সংবাদমাধ্যম জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেছে ইউক্রেন সরকার। এতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাঁচতলা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


এ জাতীয় আরো খবর