শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় পৌনে তিন কোটি

  • আব্দুস সাত্তার,প্রতিনধি টাঙ্গাইল:
  • ২০২৫-০৩-২৭ ২১:২০:৪৪

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টোল আদায়। তবে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬ টি যানবাহন পারাপারের বিপরীতে দুই কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। 
সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার(২৫ মার্চ) রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৫২৭ টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ আরও জানায়, মঙ্গলবারের চেয়ে বুধবার(২৬ মার্চ) যমুনা সেতু দিয়ে চার হাজার ৫৩৩টি যানবাহন বেশি পারাপার হয়েছে। গত ৩ দিনে সেতুর ওপর দিয়ে মোট ৮৭ হাজার ৯৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৭ কোটি ৬২ লাখ ৯৮ হাজার টাকা।
বাসেক’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য পৃথক চারটি বুথ স্থাপন করা হয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

 


এ জাতীয় আরো খবর