সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নিয়োগ অবৈধ দাবি করে চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-২৪ ১৫:১১:৩৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের হেফজুল  উলুম ্এফ.কে কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ যথাযথ প্রক্রিয়া মেনে  করা হয় নি   এবং নিয়োগকৃত বর্তমান অধ্যক্ষকে অবৈধ দাবি করে, তাঁর অপসারণ চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ মার্চ) সকালে মাদ্রাসার সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থী,কর্মচারী ও এলাকাবাসীর ব্যানারে  আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য রেজাউল করিম ও এলাকাবাসী  তহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক ওবাইদুল হক,এলাকাবাসী মঞ্জুর রহমান,সুমন আলী, গোলাম মোস্তফা, রুবেল আলী, মো.ওবায়েদ সহ অর্ধশতাধিক এলাকাবাসী ও সংশ্লিষ্টরা ।
বক্তরা অভিযোগ করে বলেন,বর্তমান অধ্যক্ষ দূনীর্তিবাজ এবং বিগত সরকারের দোসর হিসেবে তাদের আশীর্বাদে তাদের আমলে  নিয়োগপ্রাপ্ত। তার নিয়োগ নিয়ে দূর্নীতি দমন কমিশন ও গভর্নিং বডির সভাপতি বর্তমান জেলা প্রশাসকের নিকট অভিযোগ করা হয়েছে।  তাঁরা দাবি  করেন,বর্তমান  অধ্যক্ষ নিয়োগ তালিকার তৃতীয় স্থানে থেকেও সাবেক সরকারের মন্ত্রী ও তৎকালীন সংসদ সদস্যের সুপারিশে নিয়োগপ্রাপ্ত হন।
এসব অভিযোগের ব্যাপারে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। এলাকায় ব্যাক্তিগত শত্রæতার জের ধরে হয়রানি করতে এসব করা হচ্ছে। নিয়োগ  সম্পন্ন করে একটি কমিটি। ওই কমিটিতে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ,শিক্ষক প্রতিনিধি, বোর্ড ও বিশ^বিদ্যালয় প্রতিনিধি, গভর্নিং বডির তৎকালীন সভাপতি  এবং তৎকালীন জেলা প্রশাসকর সহ সংশ্লিষ্টরা  জড়িত ছিলেন। কমিটি যে প্রার্থীকে যোগ্য মনে করেছেন,তাঁকেই নিয়োগ দিয়েছেন। কেউ একা ইচ্ছে করলেই এ ধরণের নিয়োগ দিতে  পারেন না। 

 


এ জাতীয় আরো খবর