শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করা সরকারের অঙ্গীকার-কাদের

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০৩ ১৪:২৬:৫৬

বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করা বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমেরিকাও অবাধ, সুষ্ঠু নির্বাচন হোক সেটাই চায়। 
ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র শুধু সুষ্ঠু, নিরপক্ষে ও শান্তিপূর্ণ নির্বাচনের পরামর্শ দিয়েছে। সেই বিষয়ে সরকারের অবস্থানের কথা তাদের জানানো হয়েছে। সরকারের পদত্যাগ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাষ্ট্রদূত কোন কথা বলেননি বলে জানান তিনি। আর রাষ্ট্রদূত পিটার হাস বলেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণ দেখতে চায়।

 


এ জাতীয় আরো খবর