রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে ১৮ এপ্রিল থেকে টানা কর্মসূচি,২ মে পর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-১৬ ১৩:১৭:৫১
ছবি: সংগৃহীত।

জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিলের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন করা হবে। এছাড়া ২ মে’র পর বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, এই ধাপের কর্মসূচি শেষ হলে রাজধানীতে ১১ দলের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে, যার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

কী-ওয়ার্ডস:
জামায়াত কর্মসূচি,গণভোট দাবি,১১ দলীয় জোট


এ জাতীয় আরো খবর