বুধবার, মে ২০, ২০২৬

মা সু দু র র হ মা ন মা সু দ

  • রৌদ্রস্নাত হাহাকার
  • ২০২৬-০৪-১৬ ২০:৪৫:১২

স্তব্ধতার পলি জমে বাক শূন্যতায়
নোঙ্গর ফেলে, ঢেউ ভুলে কতটুকু বিচ্ছেদে-
 নদী তার পরিচয় হারায়। 

মাটির মুখ ছুয়ে বলে-
বাধার দেয়ালে, আমি পথ হীন বন্দী সরোবর;

 আর কত লাল দিলে একটি দেশ হয়।
কতদিন বৃষ্টি না হলে জ্বলে পুড়ে
তপ্ত হয় মরুর গতর। 

কত লাল ঢাললে মানচিত্রে শান্তি ওড়বে। 
কতকাল বৃষ্টি না হলে শ্যামলীমা কাঁদে, 
রৌদ্রস্নাত হাহাকার!

বারুদের গন্ধে অশ্লীল আগুনের নাচ ;
টংকারে রক্ত হাতে কাঁপে নরপিচাশ;

'আসমান কাঁপে -
 কাঁদে খোদার জমিন'— '
জলের শিখায় ভাসে সাবমেরিন'-

আকাশ দেখে—
আর মৃত চাঁদ;
ছাই হয়ে উড়ে রঙিন 
ভস্মাধার, নিস্প্রভ পুষ্পনিচয়, স্তব্ধ শহর।
জলজ স্রোতে জন্মান্ধ আগুনের স্বর;

 বিষাক্ত শরে, বিদীর্ণ ধরিত্রীর নীল আর্তনাদ!


এ জাতীয় আরো খবর