কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে তিন শতাধিক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব পরীক্ষা উপকরন বিতরণ করা হয়।
বিতরণে উপস্থিত ছিলেন, চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হৃদয়, সাবেক সদস্য মেহেদী হাসান, ছাত্রদল নেতা কামরুল হাসান সজিব, শাহিদুর রহমান হেলাল, ৬ নং ওয়ার্ড সভাপতি শাহ ইফতেখার বাবু, ছাত্রদল নেতা আরিফুর রহমান আরিফ প্রমূখ।
এসময় পরীক্ষা উপকরণ স্বরুপ প্রত্যেক শিক্ষার্থীদের ফাইল,স্কেল, কলম,রুটিন বিতরন করা হয়| পরীক্ষা উপকরন হাতে পেয়ে পরীক্ষার্থীদের মাঝে অনেকটা আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।