মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

গণভোটের রায়েই জুলাই সনদ বাস্তবায়ন,হুঁশিয়ারি বিরোধীদলীয় নেতার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-১৩ ১৪:৫৪:২৫
ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলের নেতা শফিকুর রহমান বলেছেন,গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের রায়ের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে বর্তমান সরকার দায় এড়াতে পারবে না।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তব্য দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ যে রায় দিয়েছে, সেটিই চূড়ান্ত নির্দেশনা হিসেবে বিবেচিত হবে। সেই রায়ের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো ধরনের পারিবারিক শাসন বা ক্ষমতার একচ্ছত্র আধিপত্য মেনে নেওয়া হবে না। গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হলে রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকা বাধাগ্রস্ত হলে তিনি নিজ পদ থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত আছেন।

কী-ওয়ার্ড: গণভোট,জুলাই সনদ,রাজনৈতিক বক্তব্য


এ জাতীয় আরো খবর