বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-১০ ১৮:২০:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ফায়াার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্কাউট ও শিক্ষার্থীদের মহড়া ও অংশগ্রহণের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।সোমবার(১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আলোচনা সভা এবং পরে ভ’মিকম্প ও অগ্নিকান্ডে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায়  কর্মসূচীতে অংশ নেন জেলা প্রশাসক আব্দুস সামাদ,অতিরিক্ত জেলা মাজিষ্ট্রেট ইফতেখারুল আলম, সহকারী কমিশনার আমিনুল ইসলাম,জেলা ফায়ার সার্ভিস দপ্তরের উপ-সহকারী পরিচালক শেখ মাহবুবুল রহমান, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ হারুনুর রশীদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।


এ জাতীয় আরো খবর