মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

সহকর্মী সরদার কালামের দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১১-২৪ ১১:৩৮:২৬

সকালের আলো ডট কম-এর কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি সরদার কালাম বর্তমানে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে,ইউরিনারি ট্র্যাক্ট ও কিডনিজনিত জটিলতায় গত বৃহস্পতিবার যশোরের ইবনে সিনা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। দীর্ঘ চার-পাঁচ দিন পর কিছুটা সুস্থ বোধ করায় তিনি সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।
সরদার কালাম দীর্ঘদিন ধরে আন্তরিকতা,নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সকালের আলো ডট কম-এর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। তাঁর এই অসুস্থতার খবর আমাদের জন্য উদ্বেগের। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
মহান আল্লাহর দরবারে আমাদের বিনীত প্রার্থনা,তিনি যেন সরদার কালামের সব অসুস্থতা ও শারীরিক জটিলতা দূর করে দেন। তাঁর অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসা ও সুস্থতার পথ সহজ করে দেন। তাঁকে পরিপূর্ণ শিফা দান করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।
সেই সঙ্গে তাঁর পরিবারের সদস্য,স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে ধৈর্য ও মানসিক শক্তি দান করুন।
সকালের আলো ডট কম পরিবারের পক্ষ থেকে সহকর্মী সরদার কালামের দ্রুত,পরিপূর্ণ ও নির্বিঘ্ন সুস্থতা কামনা করছি।
সবাই তাঁর আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন।
আমিন।

 


এ জাতীয় আরো খবর