মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১১-২৪ ২০:৫০:২৫

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে। প্লে, নার্সারী, ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে সীমিত সংখ্যক আসনে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।   
মাদ্রাসা সূত্রে জানা গেছে, আগামী ১লা ডিসেম্বর ২০২৬ ইং থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ২রা জানুয়ারি ২০২৭ ইং তারিখ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য ও লক্ষ্য সম্পর্কে জানানো হয়, নূরানী বোর্ড বাংলাদেশের সিলেবাস অনুযায়ী অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক ম-লী দ্বারা পাঠদান করা হয়। এখানে মাত্র ৩ বছরে তাজবীদসহ সহীহ শুদ্ধভাবে ৩০ পারা কোরআন নাজেরা চালুসহ বিভিন্ন আমলী সূরা আরবিতে পড়া ও লেখার মাধ্যমে মুখস্থ করানো হয়। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বেশিরভাগ পড়া শ্রেণিকক্ষেই মুখস্থ করানো, সুন্দর হাতের লেখার অনুশীলন, অর্থসহ হাদিস-মাসয়ালা ও মাসনুন দোয়া মুখস্থ করানো এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যতœ নেওয়া হয়। কোলাহলমুক্ত পরিবেশে পাঠদান, মান উন্নয়নে মাসিক পরীক্ষা গ্রহণ এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মাদ্রাসার নিজস্ব পরিবহনের ব্যবস্থাও রয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সু-শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান এর মোবাইল নং- ০১৯১৩-৩৪৭৫২৩ ।

 


এ জাতীয় আরো খবর