ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা ও অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে খুলনার খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন এবং বিএনপি নেতা মো. ইমদাদুল হক। কর্মসূচিতে আরও অংশ নেন কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মীর শওকত হোসেন হিট্টু ও শেখ আলমগীর হোসেন। যুবদল নেতাদের মধ্যে ছিলেন শাহরিয়ার খান মাসুম, জুয়েল হাওলাদার ও মুন্সি আজমল হোসেন।
এছাড়া থানা তাঁতী দলের সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক মো. হাসান এবং থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল ইসলামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এর পর কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।