মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

ট্যারিফের শর্ত গোপন করে ফি আদায়ের অভিযোগ,মহেশখালী জেটি ঘাটে ৫০ হাজার টাকা জরিমানা!

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১১-২৪ ১৫:০৮:৪৮

মহেশখালী (কক্সবাজার)
সরকারি  ট্যারিফের  শর্ত  গোপন  করে  ফি আদায়ের অভিযোগ, মহেশখালী  জেটি  ঘাটে ৫০  হাজার  টাকা জরিমানা, পর্যটকবাহী  নৌযানের  প্রবেশ  ফি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্ত তালিকায় নেই;ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা, নিয়ম  মেনে ফি  আদায়ের  নির্দেশ প্রশাসনের।
সরকারিনির্ধারিত ট্যারিফের তালিকায় থাকা গুরুত্বপূর্ণ শর্ত   বাদদিয়ে     নিজেদের    মতো  করে   প্রবেশ ফি আদায়ের   তালিকা    প্রদর্শনের   অভিযোগ    উঠেছে মহেশখালী জেটিঘাটের ইজারাদার কর্তৃপক্ষেরবিরুদ্ধে। সরকারি   ট্যারিফে   কোন   ধরনের  নৌযানের  ক্ষেত্রে প্রবেশ  ফি   প্রযোজ্য, তার  সুস্পষ্ট  উল্লেখ   থাকলেও ইজারাদারের  টানানো  তালিকায়  সেই  গুরুত্বপূর্ণ শর্ত ছিল-না।  এতে  ঘাটে  আসা পর্যটক, যাত্রী ও  অন্যান্য সেবাগ্রহীতার   মধ্যে   বিভ্রান্তি   তৈরির   আশঙ্কা দেখা দিয়েছে।  বিষয়টি   মহেশখালী   উপজেলা প্রশাসনের নজরে আসার  পর  মোবাইল  কোর্ট   পরিচালনা করে অভিযুক্ত  ব্যক্তিকে  ৫০ হাজার  টাকা  জরিমানা  করা হয়েছে।  একই  সঙ্গে  সরকারি  ট্যারিফের  পূর্ণাঙ্গ শর্ত অনুসরণ করে নতুন তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে মহেশখালী জেটি  ঘাটে এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার  সহকারী   কমিশনার   (ভূমি)  ও   নির্বাহী ম্যাজিস্ট্রেট  ঋত্বিক   চৌধুরী।   অভিযানকালে   ঘাটে ইজারাদার  কর্তৃপক্ষের  টানানো  প্রবেশ ফি আদায়ের তালিকা  পরিদর্শন   করে   অসংগতি   পাওয়া   যায়। বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ,১৯৫৮-এর ১৯(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নৌপরিবহন মন্ত্রণালয় প্রকাশিত   ট্যারিফ   তফসিলে    প্রবেশ   ফি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ   শর্ত উল্লেখ    রয়েছে। কিন্তু   ইজারাদারের প্রদর্শিত  তালিকায়  এসব শর্ত যথাযথভাবে তুলে ধরা হয়নি।  বিশেষ   করে   সরকারি   ট্যারিফে   উল্লেখিত ‘শুধুমাত্র  পর্যটকবাহী  নৌযান’ এমন গুরুত্বপূর্ণ টার্মটি ইজারাদারের টানানো তালিকায় উল্লেখ না থাকায় ফি আদায়ের  ক্ষেত্রে   বিভ্রান্তি   সৃষ্টির  সুযোগ  তৈরি হয়। সরকারি নির্ধারিত ট্যারিফের শর্ত বাদ দিয়ে এ ধরনের তালিকা প্রদর্শনকে  ভোক্তা  অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর  ৪৪ ধারায়  অসত্য  বা  মিথ্যা  বিজ্ঞাপনের মাধ্যমে  ক্রেতা  কিংবা  সেবাগ্রহীতার  সঙ্গে প্রতারণার শামিল   হিসেবে   বিবেচনা   করা    হয়। এ  অপরাধে মোবাইল  কোর্ট  অভিযুক্ত  ব্যক্তিকে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ   আদায়  করা  হয়।  অভিযান  শেষে   ইজারাদার কর্তৃপক্ষকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকাশিত ট্যারিফ তফসিল অনুসারে প্রবেশ ফি আদায়ের তালিকা প্রস্তুত করে  ঘাটের  দৃশ্যমান  স্থানে  প্রদর্শনের  নির্দেশ দেওয়া হয়।   তালিকায়   ফি-সংক্রান্ত    সব  প্রযোজ্য   শর্ত ও গুরুত্বপূর্ণ  তথ্য   স্পষ্টভাবে  উল্লেখ   করার নির্দেশনাও দেওয়া হয়।
স্বচ্ছতা  ও  জবাবদিহির  প্রশ্নঃ- মহেশখালী  জেটি ঘাট দ্বীপেরমানুষের যাতায়াত,পর্যটন এবং নৌযোগাযোগের অন্যতম   গুরুত্বপূর্ণ   কেন্দ্র।  প্রতিদিন  এ ঘাট ব্যবহার করেন   স্থানীয়   বাসিন্দা,  ব্যবসায়ী, পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার   মানুষ। ফলে  ঘাটে ফি  আদায়ের ক্ষেত্রে সরকারি   নির্ধারিত   নীতিমালা  ও  শর্ত  যথাযথভাবে অনুসরণ করা  অত্যন্ত  গুরুত্বপূর্ণ। সরকারি  ট্যারিফের তালিকা  অসম্পূর্ণভাবে  প্রদর্শিত  হলে  সাধারণ  সেবা গ্রহীতারা কোন ক্ষেত্রে কত টাকা ফি প্রযোজ্য, তা নিয়ে বিভ্রান্ত হতে পারেন। পাশাপাশি নির্ধারিত শর্তের বাইরে অর্থ আদায়ের সুযোগ  তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।  এ কারণে  শুধু  জরিমানা আদায় নয়, ঘাটের   সার্বিক   ফি আদায়  ব্যবস্থায়  স্বচ্ছতা নিশ্চিত করা    এবং    নিয়মিত   তদারকি    জোরদার   করার প্রয়োজনীয়তা    রয়েছে।     মহেশখালী   জেটি   ঘাটে  উপজেলা  প্রশাসনের   এ   অভিযান   সরকারি  নিয়ম বাস্তবায়ন   এবং   সেবাগ্রহীতাদের  অধিকার  সুরক্ষায় গুরুত্বপূর্ণ  বার্তা  দিয়েছে।   তবে  ভবিষ্যতে  এ ধরনের অনিয়মের  পুনরাবৃত্তি  ঠেকাতে   ইজারাদার   কর্তৃপক্ষ সরকারি ট্যারিফ  অনুসরণ  করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।

 


এ জাতীয় আরো খবর