সাতক্ষীরায় অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা এবং এসব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ, মিয়ারাজ হোসেনসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব প্রতিষ্ঠানে সেবার মান ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় রোগীরা নানা ধরনের ভোগান্তি ও ঝুঁকির মধ্যে পড়ছেন।
বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ ও অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করে আইনগত
ব্যবস্থা না নিলে। অন্যথায় সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।