শুধু দেহের রসে আর কতদূর পথ চলবে,বৈষ্ণবী…?
এবার একটু মনের রস টানো!
এমন টান টানো,যাতে ধনুকখানি ভেঙে যায় চন্দনের বুকে…
রসকলির বনে…
ব্রাহ্মণী নদীর তীরে কামচম্পা নীড়ে…
এই ফাগুন হাওয়ায়,হাওয়ায়,
আগুনে আগুনে…
প্রেমে না মরলে মানুষ আবার মানুষ হয় নাকি?