বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ করবে আওয়ামী লীগ
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-০৭-২৯ ০৮:৪৪:৪৩
- Print
আগামীকাল রোববার (৩০শে জুলাই) বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ ও সমাবেশ করবে আওয়ামী লীগ।
শনিবার (২৯শে জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।
কাদের বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪, ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। তাদের (বিএনপি) আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।
এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে এ জরুরি সভা শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।