রবিবার, আগস্ট ১৬, ২০২৬

নাগরপুরে দুইটি স্থানের আলোচনা সভায় ব্যারিস্টার রাকিব

  • মোঃ মহিদুল ইসলাম
  • ২০২৩-০৭-২৮ ১০:১৮:৩১

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নের দুইটি স্থানে ৫ টি গ্রামবাসীর আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে এবং সন্ধ্যায় উপজেলার পাকুটিয়া-ধুপুটিয়া, চামটা, মির্জাপুর, জয়ভোগ, কোলকুষ্টিয়া  গ্রামবাসীর আয়োজনে স্থানীয় দুইটি বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মামুদনগর ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি মো. মোন্তাজ আলী ও ৫ নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি শিকদার ও শ্রমিক নেতা নবাব আলী এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. মতিয়ার রহমান মতি। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামবাসী ও আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

 


এ জাতীয় আরো খবর