ছাত্রলীগ নেতা ইমনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- শেখ বদর উদ্দিন
-
২০২৩-০৭-২৩ ১১:১৩:১৬
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমনকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল সন্ধায় শিরোমনিতে ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তারা বলেন তূনমুল ছাত্রলীগ নেতাকর্মিদের শেষ আশ্রয়স্থল খান মোসাদ্দেক হোসেন ইমনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে জামায়াত বিএনপির কতিপয় এজেন্টদের সাথে হাত মিলিয়ে ছাত্রলীগের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ইমনকে জড়িয়ে গুজব ও মিথ্যা সংবাদ প্রচার করছে। বক্তারা এ সকল ঘটনার নিন্দা জানান এবং ষড়যন্ত্রকারীদের উদ্যেশ্যে বলেন নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, তার মানে মিথ্যা ও বানোয়াট সংবাদ নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়ে তার সুফল দল বা ব্যক্তি ভোগ করতে পারেনা । বক্তারা আগামি দিনের কুচক্রিমহলদের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ছাত্রলীগ নেতাকর্মিদের । মহানগর ছাত্রলীগের সদস্য শেখ সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমন। শেখ রিফাত , মোঃ ইমরান, প্রনব, ইকরামুল প্রমুখ।