পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে আট সদস্যের স্থানীয় সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কমিশনের সদস্যরা হলেন-
• অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা, ওসমান, সাবেক চেয়ারম্যান, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
• এ এম এম নাসির উদ্দিন, সাবেক সচিব
• অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট, সুপ্রিমকোর্ট
• ড. মাহফুজ কবির, পরিচালক, বিআইএসএস
• মাসুদা খাতুন শেফালী, নির্বাহী পরিচালক, নারী উদ্যোগ কেন্দ্র
• প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
• শিক্ষার্থী প্রতিনিধি
এ নিয়ে পাঁচ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার।
অন্য কমিশনগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন,গণমাধ্যম সংস্কার কমিশন ও শ্রম সংস্কার কমিশন।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন অবিলম্বে এর কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে;
এতে বলা হয়, কমিশনের প্রধান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন; তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোন সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন;
এতে বলা হয়, প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহসহ সকল ধরনের সহযোগিতা প্রদান করবে;
প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবে;
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে।