শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সিপিবির পথসভা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৪ ২১:২২:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শোষণ ও বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার পথসভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আদিব হোসেন, জেলা কমিটির সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,সদস্য তৌফিকুল ইসলাম, অধ্যাপক সাদিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, দেশে এখনও অরাজক অবস্থা বিরাজ করছে। ২৪ গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন দ্রæত করতে হবে। এছাড়া জনমানুষের কথা বিবেচনা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। পল্লী রেশনিং ব্যবস্থা চালু, দখলদারিত্ব রোধ ও আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ।


এ জাতীয় আরো খবর