বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

কাল বৃহস্পতিবার সাবেক এমপি,রাজনীতিবিদ,শিক্ষানুরাগী এএনএম ইউসুফের ১৭তম মৃত্যুবার্ষিকী

  • এডভোকেট আবেদ রাজা
  • ২০২৬-১০-২১ ১৮:১৭:১০

আগামীকাল ২২ অক্টোবর, বৃহস্পতিবার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক এমপি, শিক্ষানুরাগী, আইনজীবী, সমাজসেবক এএনএম ইউসুফ এর ১৭তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে ইউসুফ ফাউন্ডেশন ও তাঁর প্রতিষ্ঠিত ইউসুফ গনি কলেজ ও স্কুলের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার ইউনিয়নের স্বগ্রামের মাজার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে কোরআন খতম, পুস্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, দুপুরে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ মুসলিম লীগ-এর সাবেক প্রধান মরহুম ইউসুফ বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। কুলাউড়া অঞ্চলে তাঁর প্রতিষ্ঠিত কুলাউড়া কলেজ, লংলা আধুনিক কলেজ, ফুলতলা সাগরনাল শাহনিমাত্রা কলেজ, এমএ গণি কলেজ ও জুনিয়র স্কুল, সিংগুর-শ্রীপুর-শাহজালাল উচ্চ বিদ্যালয় সমূহের প্রতিষ্ঠাতাসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করে শিক্ষার আলো ছড়িয়ে চিরভাস্বর হয়ে আছেন। মরহুমের স্ত্রী আলহাজ্ব লুৎফুন্নাহার ও কলেজ কর্তৃপক্ষ ১৭তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সফলের আহ্বান জানান।
বাংলাদেশ মুসলিম লীগও মরহুমের প্রতি শ্রদ্ধা স্বরূপ কাল কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া মরহুমের জুনিয়রবৃন্দ আগামী ২৮ অক্টোবর বুধবার মরহুম প্রতিষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতি ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

 


এ জাতীয় আরো খবর