বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

কোম্পানীগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে মাছের পোনা বিতরণ

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-১১-১৪ ০৮:৪০:৩৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায়
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বন‍্যায় ক্ষতিগ্রস্ত ৭০জন মাছ চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা মৎস্য অফিসার মো: আশরাফুল ইসলাম সরকারের সার্বিক তত্ত্বাবধানে  মাছের পোনা বিতরণ উদ্বোধন করেন, জেলা মৎস্য অফিসার মো. ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর ফরহাদ শামীম, জেলা সিনিয়র সহকারি পরিচালক মো. জিয়া উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ বেলাল হোসেন প্রমূখ।
এ সময় জেলা মৎস্য অফিসার ইকবাল হোসেন বলেন, ফেনী  নোয়াখালী লক্ষ্মীপুরসহ সারাদেশের ন্যায় কোম্পানীগঞ্জের শত শত মৎস্য চাষীদের পুকুর ও প্রজেক্ট বন্যায় ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মধ্যথেকে আমাদের বাজেট অনুপাতে ক্ষতিগ্রস্ত ৭০ জন মাছ চাষিদের মাঝে মোট ৫৩৮ কেজি মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর