মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নিখোঁজের অষ্টম দিনে নিখোঁজ মুনতাহার মরদেহ মিললো পুকুরে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১০ ০৯:১৫:৫১

আজ রোববার, নিখোঁজের অষ্টম দিনে সিলেটের কানাইঘাটে ৫ বছর বয়সী শিশু কন্যা মুনতাহা আক্তার জেরিনের মরদেহ পাওয়া গেছে। 
ভোরে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান মেলে। গত ৩ নভম্বের বিকেল থেকে মুনতাহা নিখোঁজ ছিলো। সে উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
খবর পেয়ে কানাইঘাট থানা ওসি মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুনতাহার সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়া, তার মা এবং নানীকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে প্রতিবেশির সাথে বিরোধের জের ধরে মুনতাহাকে হত্যা করা হয়েছে। 
এরআগে মুনতাহার পরিবার দাবি করে, মুনতাহাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছিল। অপহরণকারীকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলো পরিবার।
গত ৩ নভেম্বর প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় মুনতাহা। কিন্তু বিকেল হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।


এ জাতীয় আরো খবর