শনিবার, জুন ২৭, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • স্বপনে সে এসেছিলো
  • ২০২৪-০৯-২৫ ২২:৩৩:১৯

স্বপনে সে এসেছিলো নীরব নিঝুম রাতে 
আমার চোখের ঘুম কেড়ে যে চলে গেলো প্রাতে।।

চোখে মুখে বিহ্বলতা 
হয়নি বলা মনের কথা 
কে যে বলো ঘুম ভাঙালো ফুলশরের ঘাতে।।

একহাতে তার জোছনা ছিল আরেক হাতে ফুল
মাথা ভরা ছিল যে তার দিঘল কালো চুল।

মায়াবিনী হরিণী সে
হাওয়ার সাথে গেল মিশে
যাবার বেলা কয়নি কথা কেন আমার সাথে।।


এ জাতীয় আরো খবর