বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

মিথেন গ্যাস থেকেই মগবাজারে বিস্ফোরণ: তদন্ত কমিটি

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-২৯ ০৩:২৮:৫৭
নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনাটি মিথেন গ্যাসের উপস্থিততেই ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে প্রথম দিনে সাংবাদিকদের এক কথা বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার ও তদন্ত কমিটির প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে পরীক্ষা করে ঘটনাস্থলর ১২-১৩ শতাংশ মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছে। তবে, বর্তমানে গ্যাসের উৎপত্তিস্থল খুঁজে পুলিশের গঠিত এই তদন্ত কমিটি।

এ জাতীয় আরো খবর