মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং রাজধানী ঢাকার ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেওয়া হয়েছে।
আনসার বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. রুবেল হোসাইন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছাত্র ও জনতা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের এমন ভূমিকায় খুশি নগরবাসীও।