মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কোম্পানীগঞ্জে ভোট কেন্দ্র নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ভোটারদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-২৫ ০৯:২০:০৪

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি ভোট কেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের
প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ভোটাররা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চরএলাহী ইউনিয়নের চরএলাহী ঘাট সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভোটারদের সুবিধাজনক স্থান ৫ নং ওয়ার্ডের নুর মদিনা নুরানী মাদ্রাসা থেকে ৫নং ওয়ার্ড কেন্দ্র দূরে সরিয়ে নদীর কারনে বিচ্ছিন্ন এলাকা চর লেংটা একতা বাজারস্থ জামিয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় নেয়ার চেষ্টার প্রতিবাদে ও পূর্বের কেন্দ্র নুর মদিনা নুরানী মাদ্রাসায় বহালের দাবি জানান ভোটারগণ ও এলাকাবাসী।
এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন,চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও আসন্ন চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী 
ইসমাইল তোতা, যুবদল নেতা ইব্রাহীম তোতা,চরএলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মায়া আক্তার,চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাহাদুর তোতা স্থানীয় সমাজসেবক আবুল খায়ের মাষ্টার, ইউপি সদস্য মোহাম্মদ আকতার, মো. স্বপন, সিরাজ মিয়া, সাবেক প্যানেল চেয়ারম্যান আমিন উল্যাহসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ। ।
বক্তারা বলেন, দীর্ঘদিনের পুরনো ও সুবিধাজনক কেন্দ্র পরিবর্তন করে যাতায়াতে দুর্ভোগ ও দূরবর্তী স্থানে নদীর ওপারে ভোট কেন্দ্র নিয়ে যাওয়ার চেষ্টায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ভোটারের মধ্যে ৯৫ ভাগ ভোটার বর্তমান কেন্দ্র বহালের পক্ষে। কেন্দ্র পরিবর্তনের চেষ্টার প্রতিবাদ জানাচ্ছি আমরা, আগের স্থান নুর মদিনা নুরানী মাদ্রাসায় ভোট কেন্দ্র বহাল রাখতে হবে। এসময় অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।


এ জাতীয় আরো খবর