মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কোম্পানীগঞ্জের কলাবাগান আইসিএম কৃষি সমিতির নির্বাচন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-২৪ ২৩:৪২:৫৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কলাবাগান আইসিএম কৃষি সমবায় সমিতি লিমিটেডের কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট গ্রহণ শেষে সভাপতি পদে বিজয়ী আবদুল করিম,সহ-সভাপতি পদে নুর জাহান বেগম,সাধারণ সম্পাদক পদে বিনা
প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী মোহাম্মদ আলমগীর হোসেন,সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  বিজয়ী,আবদুর রহমান, 
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আবদুল আউয়াল,বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আবদুল হাই,বিনা প্রতিদ্বন্দ্বিতায় 
বিজয়ী মো: বেলাল,বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী মাইন উদ্দিন,বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী মো: রফিক উল্যাহ,
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী মো: রিয়াদ হোসেন রুবেলের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও  উপজেলা সমবায় অফিসার স্মৃতি প্রভা নন্দী।
এসময় উপস্থিত ছিলেন সদস্য যুথিকা রানী দাস,মো: ইউসুফ আলী।


এ জাতীয় আরো খবর