রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

ম রি য় ম র হ মা ন

  • হৃদয়ের কোনে সুপ্ত বেদনা
  • ২০২৪-০৭-২৩ ১৮:৪৮:৪৩

চোখের জল সবাই দেখে
কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখেনা 
কোন কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু 
না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন ।
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে।
রাত্রের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে।
আর মানুষের কষ্ট হয় ,
তার আপনজন ভুল বুঝলে 
অবহেলা অপমান করলে ।
অবহেলা পেতে পেতে ,
এক সময় মানুষ ভালোবাসা পাওয়ার
আশা ছেড়ে দেয় ।
জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা কবিতা হত 
তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লেখা যেত।
যে কোন জিনিস ভাঙলে শব্দ হয়
কিন্তু মন ভাঙলে শব্দ হয় না।
তাইতো যার মন ভাঙ্গে সেই একমাত্র বোঝে,
মন ভাঙ্গার ব্যথা।
কষ্ট আর অপমান অবহেলা পেতে পেতে
ঠিক এক সময় শক্ত কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে 
তখন আর পেছনের দিকে তাকায় না।
তখন আবার ভুল বোঝার মানুষের অভাব হয়না এইতো আমরা মানুষ 
এইতো আমাদের জীবন ।


এ জাতীয় আরো খবর