বিশ্বাস শব্দটি কানে যেতেই আঁতকে উঠি ----
আমার অভিধান থেকে শব্দটি মুছে গেছে সেই কবে ।
কোনো এক মেলায় মা-বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম
সেদিন একা একা বাড়ি ফেরার পথে ---
রিকশা চালক পৌঁছে দিল অন্ধকার গলিতে ।
গুটিকতক ছেলেকে সাহায্য দিয়েছিলাম চিকিৎসার জন্য ---
দেখি ওরা নেশার আসরে উল্লাস রত।
বিশ্বাসে ভর করে ধার দিয়েছিলাম --
বিপদ কেটে যেতেই অস্বীকার করলো,
বিশ্বাসের ঝুড়িতে জমা হলো বেইমানী।
অগাধ বিশ্বাসে প্রেমিকের হাত ধরে যে রঙিন স্বপ্ন দেখেছিলাম --
দিনের আলো শেষ না হতেই স্বপ্ন ভেঙে চুরমার।
তারপর একদিন অগ্নিসাক্ষী করে
কয়েকটি মন্ত্র বলে যাকে জীবন সাথী করলাম---
সেও মাঝপথে বিশ্বাসঘাতকতা করলো।
অবিশ্বাসের আঘাতে আঘাতে আমি যখন বিমর্ষ --
সহসা বাঁধভাঙা পানিতে ভেসে গেল কত প্রাণ ,
মনে হলো নিঃশ্বাসেও বিশ্বাস নেই --
তবে এত আক্ষেপ কেন ?