শনিবার, মে ২, ২০২৬

ফা র জা না আঁ খি

  • আমার যোগ্যতা
  • ২০২৪-০৬-২৪ ১৫:৩৩:৫৬

আমাদের কল্পনা শক্তির অপচয় অনেক সীমা অতিক্রম করে গিয়েছে। 
রিচুয়াল মিডিয়া মানুষের কল্পনা শক্তিকে 
এমন একটা সীমাবদ্ধ যায়গায় নিয়ে যাচ্ছে।
আমাদের ভাবনা ভুতা হয়ে যাচ্ছে।
আমরা নতুন কিছু ভাবতে পারিনা।
দুম করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা 
দেশের জন্য অমঙ্গলকর মন্তব্য করে ফেলি।
এমন সময় এসেছে যে আমরা নির্বিকার চিত্তে 
ধর্ষণের খবর হত্যার  খবর পড়ে, বা দেখে 
নির্বিকার চিত্তে নিজের কাজ কর্ম করি খাই দাই ছবি তুলি। 
আবার অনেক সময় খুব নিলজ্জভাবে কারো ব্যক্তিগত জীবনের 
একান্ত বিষয় নিয়ে নাক গলাই।
এমন কি কোন মহিলা কোন বয়সে কি কাপড় পরবে বা পড়া উচিৎ। 
প্রেম ভালবাসা বিষয়ে কোন মধ্য বয়স্ক মহিলা লেখা-লেখি করতে পারবে কিনা 
তাও বলেদেই। কি অসুস্থ অমানুষিকতা। 
একবারও ভাবিনা যে আমি অন্যকে পরামর্শ দেই 
সেই আমার যোগ্যতা আমি নিজে কি জানি?

 


এ জাতীয় আরো খবর